ঢাকাই সিনেমার কিংবদন্তি জসিমের জন্মদিন আজ

Share

ঢাকাই সিনেমার জনপ্রিয় অ্যাকশন তারকা জসিমের জন্মদিন আজ। ১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার নবাবগঞ্জে জন্ম নেওয়া এই অভিনেতা খলনায়ক হিসেবে চলচ্চিত্রে পথচলা শুরু করলেও পরবর্তীতে নায়ক হিসেবে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন।

 

মুক্তিযুদ্ধেও অংশ নিয়েছিলেন জসিম। ১৯৭২ সালে ‘দেবর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেকের পর ‘দোস্ত দুশমন’সহ নানা ছবিতে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন। অভিনেতার পাশাপাশি তিনি ছিলেন প্রযোজক ও ফাইট পরিচালক। ১৯৯৮ সালের ৮ অক্টোবর মাত্র ৪৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই কিংবদন্তি। তাঁর স্মৃতিতে বিএফডিসির একটি শুটিং ফ্লোরের নাম রাখা হয়েছে ‘জসিম ফ্লোর’।