মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।
হিরো আলম জানিয়েছেন, এর আগে সাতক্ষীরার একটি আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার কথা ভাবলেও মির্জা ফখরুলের আসনটি শূন্য হওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। তার ভাষ্য, তিনি বগুড়ার ছেলে হওয়ায় উত্তরাঞ্চলেই নির্বাচন করতে চান।
তিনি আরও জানান, কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচন করবেন। তবে উপনির্বাচনের তফসিল ও মনোনয়ন প্রক্রিয়া এখনো শুরু না হওয়ায় নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তার প্রার্থিতা চূড়ান্ত হবে।