মাত্র ২৭ বছর বয়সে মারা গেছেন ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজ। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, এক বছরের বেশি সময় ধরে শারীরিক ও মানসিক নানা সমস্যার সঙ্গে লড়াইয়ের পর গত ১৫ জুলাই ঘুমের মধ্যেই শান্তিপূর্ণভাবে তার মৃত্যু হয়।
মুম্বাইয়ে বেড়ে ওঠা অনন্যা ২০১৬ সালে ‘সেভেন আওয়ার্স টু গো’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন। পরে ‘দ্য ফাইনাল এক্সিট’, ‘ঘোস্ট’, ‘থাগ্গেদে লে’ ও **‘মাদ্রাজি গ্যাং’**সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেন। সংগীতচিত্রেও কাজ করেছেন তিনি।
তার অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী ও অনুরাগীদের মধ্যে শোক নেমে এসেছে।