দুই বছর পর গান গাইলেন ইবরার টিপু, জানালেন আরও এক ইচ্ছের কথা

Share

প্রায় দুই বছর ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর আশার কথা জানিয়েছেন সংগীতশিল্পী ইবরার টিপু। যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন এই শিল্পী দ্বিতীয় অস্ত্রোপচারের পর প্রায় হারিয়ে যাওয়া কণ্ঠ ফিরে পাচ্ছেন। সম্প্রতি হারমোনিয়াম বাজিয়ে দীর্ঘদিন পর গানও গেয়েছেন তিনি।

 

ইবরার টিপু জানান, বর্তমানে আগের চেয়ে অনেক ভালো আছেন। সর্বশেষ ব্রেন সার্জারির রিপোর্টও ভালো এসেছে। সুস্থ হয়ে আবার নিয়মিত গান গাওয়ার পাশাপাশি দেশে ফিরে পরিবার, বন্ধু ও সহকর্মীদের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই শিল্পী।