অবশেষে এক ফ্রেমে দুই আয়মান

Share

নামের মিল নিয়ে দীর্ঘদিন ধরে কৌতূহল থাকলেও এতদিন সরাসরি দেখা হয়নি অভিনেত্রী সাদিয়া আয়মান ও শিক্ষা উদ্যোক্তা আয়মান সাদিকের। অবশেষে সোমবার একসঙ্গে দেখা হলো তাঁদের। সেই মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করে সাদিয়া লিখেছেন, ‘দুই আয়মান, অবশেষে এক ফ্রেমে।’

 

নামের মিলের কারণে অনেকেই তাঁদের ভাই-বোন মনে করলেও বাস্তবে তাঁদের মধ্যে পারিবারিক সম্পর্ক নেই। দুই আয়মানকে একসঙ্গে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা গেছে। পোস্টটি প্রকাশের পর অল্প সময়েই হাজারো প্রতিক্রিয়া ও শতাধিক মন্তব্য জমা পড়ে।

 

সাদিয়া আয়মানকে সর্বশেষ মহিদুল মহিমের ‘প্রিয় পরিবার’ নাটকে দেখা গেছে। এতে তাঁর সহশিল্পী ছিলেন ইরফান সাজ্জাদ।