দাম্পত্য জীবন সফল করতে ভালোবাসার পাশাপাশি পারস্পরিক বোঝাপড়া, সম্মান ও মানসিক নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন অভিনেতা ভিকি কৌশল। তার মতে, জীবনসঙ্গীর সঙ্গে এমন সম্পর্ক হওয়া উচিত, যেখানে নিজেকে সবসময় ‘বাড়ির মতো’ নিরাপদ ও স্বস্তিতে মনে হবে।
ভিকির মতে, সঙ্গীর ভালো-মন্দ দুটো দিকই গ্রহণ করা এবং তাকে আরও ভালো মানুষ হতে সহযোগিতা করা জরুরি। মতের অমিল বা ভুল বোঝাবুঝি হলে তাড়াহুড়া না করে ধৈর্য ধরে একে অপরকে বোঝার চেষ্টা করা উচিত।
প্রেমের বিয়ে কিংবা পরিবারের পছন্দে—বিয়ের ধরন নয়, সম্পর্কের ভিত শক্ত করে পারস্পরিক ভালোবাসা, সম্মান, সহমর্মিতা ও বিশ্বাস। ভিকি-ক্যাটরিনার দাম্পত্যেও এসব বিষয়কে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।