রাতারাতি ব্রণ কমাতে যা করলেন অনন্যা পান্ডে

Share

অনন্যা পান্ডে সম্প্রতি মেকআপ ছাড়া নিজের একটি ছবি শেয়ার করেন, যেখানে মুখের ব্রণের ওপর ‘পিম্পল প্যাচ’ লাগানো দেখা যায়। ব্রণ কমাতে ব্যবহৃত এই হাইড্রোকলয়েড প্যাচ পুঁজ ও তেল শুষে নিয়ে ব্রণকে বাইরের ধুলাবালি থেকে সুরক্ষা দেয়। তবে এটি স্থায়ী সমাধান নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। নিয়মিত মুখ পরিষ্কার রাখা, স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং ব্রণে হাত না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।