শ্রীলঙ্কার কিংবদন্তি সংগীতশিল্পী নন্দ মালিনী ৮২ বছর বয়সে মারা গেছেন। নিজের বাড়ি নাওয়ালায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৪৩ সালে জন্ম নেওয়া এই শিল্পী অন্যায়, দুর্নীতি, বৈষম্য ও রাষ্ট্রীয় দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদী গান গেয়ে ব্যাপক পরিচিতি পান। ১৯৮৭ সালের ‘পাওয়ানা’ অ্যালবাম তাকে শ্রীলঙ্কার প্রতিবাদী সংগীতের অন্যতম প্রতীকে পরিণত করে। ২০২২ সালের সরকারবিরোধী আন্দোলনেও তিনি প্রকাশ্যে সমর্থন জানান। তার মৃত্যুতে শ্রীলঙ্কা সরকার তিন দিনের শোক ঘোষণা করেছে।