প্রিয় শিল্পী অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা ও একটি ছবি তোলার স্বপ্নে ২০০ কিলোমিটার সাইকেল চালিয়ে জিয়াগঞ্জের পথে বের হয়েছেন মালদহের ২২ বছর বয়সী গণেশ শেখ। রবিবার ভোরে বাড়ি থেকে যাত্রা শুরু করে সোমবার ফারাক্কায় পৌঁছেছেন তিনি। সাইকেলে জাতীয় পতাকা ও নিজের স্বপ্নের কথা লেখা পোস্টারও রয়েছে।অরিজিতের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত হাল ছাড়তে নারাজ গণেশ। এর আগেও সাইকেল চালিয়ে ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন তিনি। এবার অরিজিৎ সিংকে একনজর দেখার আশায় ক্লান্তি ও পায়ের ব্যথা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছেন এই তরুণ।