‘বডি ডাবল’ পারভেজ অসুস্থ, চিকিৎসার দায়িত্ব নিলেন সালমান

Share

সালমান খানের দীর্ঘদিনের বডি ডাবল পারভেজ কাজী অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন অভিনেতা। চলতি মাসের শুরুতে বাড়িতে অসুস্থ হওয়ার পর হাসপাতালে ভর্তি হন পারভেজ। সেখানে হৃদ্‌যন্ত্রে ছোট একটি অস্ত্রোপচার করা হয়। পারভেজের সহকারী পীযূষ জানান, অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই সালমান নিয়মিত খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনীয় সহায়তা করেছেন। বর্তমানে পারভেজের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। অসুস্থতার কারণে সালমানের আসন্ন অ্যাকশন সিনেমার শুটিং থেকেও সাময়িক বিরতিতে রয়েছেন পারভেজ। ‘প্রেম রতন ধন পায়ো’, ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘রেস ৩’ ও ‘দাবাং ৩’-সহ একাধিক সিনেমায় সালমানের বডি ডাবল হিসেবে কাজ করেছেন তিনি।