বাংলাদেশের প্রভাবশালী নাট্যকার সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী শনিবার (২৯ আগস্ট) বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সেমিনারের পাশাপাশি সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে তাঁর লেখা নাটক ‘পুত্র’। নাটকটির নির্দেশনায় সৈয়দ জাকির হোসেন ইমন এবং প্রযোজনায় রয়েছে নিশ্চিন্তপুর থিয়েটার, ঠাকুরগাঁও। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজনটি করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।