নানা পাটেকরের সহ-অভিনেত্রীর মৃত্যু, বয়স হয়েছিল ৭৩ বছর

Share

মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেত্রী মধু কাম্বিকর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। পুণেতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতা ও প্যারালাইটিক স্ট্রোকের জটিলতায় ভুগছিলেন এই অভিনেত্রী। বলিউড অভিনেতা নানা পাটেকরের সঙ্গে ‘যশবন্ত’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পান মধু কাম্বিকর। চার দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র, নাটক, টেলিভিশন ও লোকশিল্পে অবদান রেখেছেন তিনি। বিশেষ করে মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকনৃত্য ‘লাবণী’ পরিবেশনায় তার খ্যাতি ছিল। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।