সালমানের ‘মাতৃভূমি’ সিনেমা নিয়ে বিস্ফোরক মন্তব্য ধ্রুব রাঠির

Share

সালমান খানের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠি। তার অভিযোগ, চীনকে নেতিবাচকভাবে তুলে ধরার বিষয়টি এড়াতে রাজনৈতিক চাপের মুখে সিনেমাটির বেশ কিছু দৃশ্য নতুন করে শুটিং করতে হয়েছে। আগে সিনেমাটির নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। ধ্রুব রাঠির দাবি, চীনের বিষয়ে তুলনামূলক ইতিবাচক অবস্থান তুলে ধরতে সিনেমাটির বড় একটি অংশ পুনরায় নির্মাণ করা হয়েছে। তবে এ অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত-চীন সেনাদের সংঘর্ষের ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি আগামী নভেম্বরে মুক্তি পেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সম্ভাব্য মুক্তির তারিখ ১৩ নভেম্বর। তবে চূড়ান্ত মুক্তির তারিখ নিশ্চিত নয়।