বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন। ১১ অক্টোবর ইনস্টাগ্রামে অমিতাভ ও নাতনি আরাধ্যার একটি ছবি শেয়ার করে ভালোবাসা ও আশীর্বাদে ভরা বার্তা দেন তিনি। ঐশ্বরিয়ার এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। এদিকে জন্মদিনে বাড়ির বাইরে এসে ভক্তদের শুভেচ্ছা জানান অমিতাভ। ‘কৌন বনেগা ক্রোড়পতি’র বিশেষ পর্বেও পরিবারের সদস্য ও তারকাদের উপস্থিতিতে উদ্যাপিত হয় দিনটি।