মায়ায় মায়া জড়ানো,
এই কবিতার মায়াজালে—
একঝাঁক কলমযোদ্ধা ও কণ্ঠযোদ্ধার মিলনমেলায়
প্রাণের স্পন্দন জাগে শব্দের অন্তরালে।
ঘুণে ধরা সমাজের
নানা অসংগতি তুলে ধরে নির্ভীক হাতে,
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী উচ্চারণ
ছড়িয়ে পড়ে কবিতার প্রতিটি পঙক্তিতে।
সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠায় প্রতিবাদ ধ্বনিত হয় স্তরে স্তরে,
কলমের শাণিত শব্দে
মিথ্যার প্রাচীর ভাঙে অক্ষরে অক্ষরে।
কবিতার মায়াজাল ___
এটা শুধু আশ্রয় নয়
কবি ও আবৃত্তি শিল্পীর মিলন মেলা।
এখানে নবীন- প্রবীণ
এক বন্ধনে বাঁধা।
শব্দের ডানায় ভর করে
স্বপ্নেরা মেলে ডানা।
কবিতার মায়া জড়ানো ভালোবাসা,
সবাইকে এক সূতো গেঁথে রাখা।