অবহেলা – জাহিদ বিন হিকমত

Share

আমার ব্যথায় যে মর্মাহত
ব্যয় করেছে সময় মূল্যবান,
তাকে চিনলেও দিইনি ঠাঁই
কেমন আমার নিষ্ঠুর প্রাণ।

আমার অজানতে হাত বাড়িয়ে
যে দিয়েছে ভালবাসা অফুরান,
সুযোগ পেলেও দিইনি কখনো
তার ভালবাসার প্রতিদান।

আমার প্রাণে প্রাণ মিশিয়ে
যে শুনিয়েছে সদা জাগ্রত গান,
আমি বোকা সরল-সোজা
বুঝি নাই তার হৃদয়ের টান।

আমি সদা ব্যস্ত স্বার্থ নিয়ে
স্বার্থের জন্য দিই সব যোগান,
যেখানে স্বার্থ আমি ব্যাস্ত
উজাড় করে দিই মন প্রাণ।

আমি জেগেছি যার পরশে
সবটুকু বিজয় যার অবদান,
তাকে রেখে সদা এখন আমি
অন্যকে করি মাল্যদান।