মেসির সই করা জার্সির দ্বিগুণে বিক্রি জিমিনের শার্ট

Share

বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিমিনের বিশ্বকাপ ফাইনালের মঞ্চে পরা একটি শার্ট নিলামে রেকর্ড ১ লাখ ১০ হাজার মার্কিন ডলারে (প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা) বিক্রি হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) দ্য নিউইয়র্ক টাইমস জানায়, ক্রিস্টিজ অকশন হাউসের আয়োজিত ‘ওয়ান গোল’ নিলামে শার্টটি প্রত্যাশার চেয়ে অনেক বেশি দামে বিক্রি হয়।

 

এক সপ্তাহব্যাপী এই নিলাম থেকে মোট ৬ লাখ ৫২ হাজার ৬৩০ ডলার সংগ্রহ হয়েছে। এর মধ্যে বিটিএস সদস্যদের ব্যবহৃত পোশাক ও সামগ্রী বিক্রি থেকেই এসেছে ৩ লাখ ৩ হাজার ১০০ ডলার। জিমিনের শার্ট ছাড়াও ভি-এর স্কার্ফ ও জাংকুকের জ্যাকেট ৪৬ হাজার ২০০ ডলার, সুগার প্যান্ট ৩৩ হাজার ডলার এবং জে-হোপের গ্লাভস ২৮ হাজার ৬০০ ডলারে বিক্রি হয়েছে।

 

একই নিলামে শাকিরাকে উপহার দেওয়া লিওনেল মেসির সই করা আর্জেন্টিনা জার্সি বিক্রি হয়েছে ৬৬ হাজার ডলারে, যা জিমিনের শার্টের দামের প্রায় অর্ধেক। নিলাম থেকে প্রাপ্ত পুরো অর্থ ফিফার ‘গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এ দান করা হবে, যা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবল উন্নয়নে ব্যয় করা হবে।