বলিউডের ‘ড্রামা কুইন’ খ্যাত রাখি সাওয়ান্ত আবারও আলোচনায়। বিবিসি হিন্দিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমানে তিনি ইসলাম ধর্ম অনুসরণ করেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এবং আটবার উমরাহ পালন করেছেন।
ধর্মান্তর ও বিয়ে প্রসঙ্গে রাখি বলেন, ভিন্ন ধর্মে বিয়ে এখন সাধারণ বিষয়। উদাহরণ হিসেবে তিনি শাহরুখ খান ও আমির খানের নাম উল্লেখ করেন।
রাখি আরও বলেন, একসময় তাকে ‘জোকার’ ও ‘কার্টুন’ বলা হলেও তখন থেকেই তিনি ভিডিও কনটেন্ট তৈরি শুরু করেন। নিজের ভাষায়, তিনি নিজেই একটি ‘চলমান কনটেন্ট’।
বিগ বস ১৫-এ পরিচিত রিতেশকে নিয়ে তিনি দাবি করেন, রিতেশ ছিলেন ‘ভাড়া করা স্বামী’। এছাড়া উর্বশী রাউতেলা ও ওরির মতো অনেকেই তার পথ অনুসরণ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
তার এসব বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।