দৃষ্টিপ্রতিবন্ধী মুকলেসুরের পাশে খায়রুল বাসার

Share

দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও বৃদ্ধা মায়ের মুখে অন্ন তুলে দিতে প্রতিদিন সংগ্রাম করছেন মুকলেসুর রহমান। গাছের ছাল ছাড়িয়ে যা আয় করেন, তা দিয়েই চলে তাদের সংসার।

 

একটি টেলিভিশন প্রতিবেদনে তার জীবনসংগ্রামের গল্প প্রকাশের পর পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন অভিনেতা খায়রুল বাসার। সামাজিকমাধ্যমে তিনি জানান, প্রতি মাসে মুকলেসুরের পরিবারের দায়িত্বের একটি অংশ নিতে চান এবং তাদের সঙ্গে যোগাযোগের আহ্বান জানান।

 

পরে খায়রুল বাসার জানান, মুকলেসুরের পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে। দেশে ফিরেই তিনি তাদের সঙ্গে দেখা করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করবেন।