জাপানের টোকিওর রাস্তায় ডাস্টবিন খুঁজে পেলেন না দিলজিৎ

Share

জাপান সফরে গিয়ে টোকিওর পরিচ্ছন্নতা দেখে মুগ্ধ হয়েছেন পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি জানান, অনেক খুঁজেও রাস্তায় কোনো ডাস্টবিন পাননি। তবে অবাক করার বিষয়, কোথাও কোনো আবর্জনাও চোখে পড়েনি।

 

দিলজিৎ বলেন, জাপানের মানুষ নিজের আবর্জনা নিজেরাই সংরক্ষণ করে নির্দিষ্ট স্থানে ফেলেন। নাগরিকদের এই অভ্যাসই দেশটির পরিচ্ছন্নতার অন্যতম কারণ বলে মন্তব্য করেন তিনি। টোকিও সফরে সংস্কৃতি, খাবার ও জীবনযাপন উপভোগের নানা মুহূর্তও ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন এই তারকা।