ভারতীয় কমেডির অন্যতম জনপ্রিয় মুখ সুনীল গ্রোভার। ‘গুথি’, ‘ডক্টর মশহুর গুলাটি’ ও ‘রিঙ্কু ভাবি’ চরিত্রে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেতার সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের গল্প।
হরিয়ানার ছোট শহর থেকে মুম্বাইয়ে এসে বহু অডিশন, ছোট চরিত্র ও কঠিন সময় পার করতে হয়েছে তাকে। ‘কমেডি নাইটস উইথ কপিল’ তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা। এরপর সিনেমা ও ওটিটিতেও নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দেন তিনি।
কপিল শর্মার সঙ্গে বিতর্ক, হৃদ্যন্ত্রের অস্ত্রোপচারসহ নানা চ্যালেঞ্জ পেরিয়ে সুনীল এখন ভারতের অন্যতম পরিচিত অভিনেতা। শোনা যায়, বর্তমানে টেলিভিশন ও ওটিটি কাজের জন্য তিনি প্রতি প্রতি পর্বে পারিশ্রমিক নেন ৩৮ লাখ টাকা।
একসময় সুযোগের অপেক্ষায় থাকা সেই তরুণই আজ কোটি দর্শকের প্রিয় তারকা।