ইউসুফ খান থেকে দিলীপ কুমার, নাম বদলের পেছনের গল্প

Share

ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের জন্মনাম ছিল ইউসুফ খান। তবে চলচ্চিত্রে তিনি পরিচিত হন ‘দিলীপ কুমার’ নামে। কেন নিজের আসল নাম বদলেছিলেন, সেই গল্প তিনি নিজেই জানিয়েছিলেন।

 

১৯৭০ সালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে দিলীপ কুমার বলেন, বাবার রাগের ভয়েই তিনি নতুন নাম গ্রহণ করেছিলেন। তাঁর বাবা সিনেমায় অভিনয়কে ভালো চোখে দেখতেন না, তাই অভিনয়ে আসার বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন তিনি।

 

চলচ্চিত্রে অভিষেকের আগে অভিনেত্রী ও প্রযোজক দেবিকা রানীর পরামর্শে ‘দিলীপ কুমার’ নামটি বেছে নেওয়া হয়। ১৯৪৪ সালের ‘জোয়ার ভাটা’ ছবির মাধ্যমে এই নামেই তার পর্দায় যাত্রা শুরু হয়।

 

পরবর্তীতে সেই নামই হয়ে ওঠে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক অমর পরিচয়।