দর্শকের ভালোবাসায় মুগ্ধ মালাইকা, বললেন— ‘বলে বোঝানো যাবে না’

Share

ছোট পর্দার অভিনেত্রী মালাইকা চৌধুরী দর্শকদের ভালোবাসায় মুগ্ধ। বিজ্ঞাপনের মডেলিং থেকে নাটকে এসে প্রশংসা পাওয়া এই অভিনেত্রী জানান, দর্শকের এত ভালোবাসা তাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দিচ্ছে।

 

নতুন নাটক ‘আমার রাজ্যে তুমি’ নিয়ে ব্যস্ত মালাইকা বলেন, এটি গতানুগতিক প্রেমের গল্প নয়, বরং ভিন্নধর্মী একটি গল্প। সহশিল্পী তৌসিফ মাহবুবের সঙ্গে কাজের অভিজ্ঞতাও তার কাছে দারুণ বলে জানান তিনি।

 

অভিনয়ের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন মালাইকা। ভবিষ্যতে ভালো গল্প ও পছন্দের চরিত্র পেলে অভিনয় চালিয়ে যেতে চান এই তরুণ অভিনেত্রী।