ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁর মেয়ে ও নবাগত অভিনেত্রী মিষ্টি সিংহ রায় জানিয়েছেন, বাংলাদেশের সীমান্তের কাছাকাছি বাড়ি হওয়ায় সহকর্মীরা মজা করে তাকে ‘বাংলাদেশের মেয়ে’ বলে ডাকেন। তবে বিষয়টিকে তিনি স্নেহমিশ্রিত খুনসুটি হিসেবেই দেখেন।
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা মিষ্টি বর্তমানে কলকাতার ধারাবাহিক ভালোবাসার রং রুট-এ অভিনয় করছেন। ছোটবেলা থেকেই অভিনয়ের স্বপ্ন থাকলেও পরিবারের আপত্তির কারণে শুরুতে এগোতে পারেননি। পরে মডেলিং, সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত কনটেন্ট প্রকাশ এবং অডিশনের মাধ্যমে অভিনয়ে সুযোগ পান।
অভিনেত্রী জানান, টেলিভিশনে প্রথমবার মেয়েকে দেখে তার মা আবেগে কেঁদে ফেলেন। একসময় যে পথচলা নিয়ে সমালোচনা ছিল, আজ সেই সাফল্যেই গর্বিত তার পরিবার ও এলাকার মানুষ।