আন্তর্জাতিক স্বীকৃতিতে উচ্ছ্বসিত বুবলী, জানালেন অনুভূতির কথা

Share

ঢাকাই সিনেমার অভিনেত্রী শবনম বুবলী আন্তর্জাতিক অঙ্গনে নতুন সম্মান অর্জন করেছেন। নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে ‘দেয়ালের দেশ’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। এই স্বীকৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করে বুবলী জানিয়েছেন, এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, পুরো সিনেমা টিমের ভালোবাসা ও পরিশ্রমের ফল।

 

পুরস্কার পাওয়ার পর পরিচালক মিশুক মনি, প্রযোজক, সহশিল্পী ও সিনেমার সঙ্গে যুক্ত সব কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা জানান এই অভিনেত্রী। তার মতে, একটি সিনেমার সাফল্যের পেছনে পুরো দলের সম্মিলিত প্রচেষ্টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

 

‘দেয়ালের দেশ’ সিনেমায় বুবলীর অভিনয় এর আগে দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছিল। এবার আন্তর্জাতিক স্বীকৃতি তার অভিনয় ক্যারিয়ারে নতুন মাইলফলক হিসেবে যুক্ত হলো। নিউইয়র্কে আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ ও উত্তর আমেরিকার বিভিন্ন নির্মাতার চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি পুরস্কার প্রদান করা হয়।