ভারতের চণ্ডীগড়ের একটি আদালত সালমান খান, তার বোন আলভিরা খান অগ্নিহোত্রী এবং ‘স্টাইল অ্যান্ড কন্টেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড’-এর পরিচালকদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। ‘বীইং হিউম্যান’ ব্র্যান্ডের জুয়েলারি শোরুম ঘিরে প্রায় ৩ কোটি টাকার প্রতারণার অভিযোগে এই নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগকারী ব্যবসায়ী অরুণ গুপ্তের দাবি, শোরুম খোলার জন্য বিনিয়োগের পরও প্রতিশ্রুত সহায়তা পাননি তিনি এবং বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তবে সংশ্লিষ্ট জুয়েলারি প্রতিষ্ঠান অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, সালমান খান বা তার পরিবারের সদস্যদের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রমের সরাসরি সম্পর্ক ছিল না। মামলার পরবর্তী শুনানি আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।