নাম না নিয়েই অভিনেত্রীকে ‘পকেটমার’ বললেন কঙ্গনা

Share

বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রনৌত নাম উল্লেখ না করে এক সহ-অভিনেত্রীকে কটাক্ষ করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে কঙ্গনা ওই অভিনেত্রীর পোশাক, কথা বলার ধরন ও রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ওই অভিনেত্রী এমনভাবে কথা বলেন ও পোশাক পরেন, যেন তাকে ‘পকেটমার’ মনে হয়।

 

যদিও কঙ্গনা কারও নাম উল্লেখ করেননি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ধারণা করছেন, তার মন্তব্যের লক্ষ্য অভিনেত্রী সোনাক্ষী সিনহা। কারণ, সাম্প্রতিক কিছু আন্দোলন নিয়ে সোনাক্ষীকে প্রকাশ্যে কথা বলতে দেখা গেছে।

 

এর আগে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে মন্তব্য করে একাধিকবার আলোচনায় এসেছেন কঙ্গনা। তার নতুন এই মন্তব্য নিয়েও শুরু হয়েছে বিতর্ক।