দেবকে কটাক্ষ করে জিতের মন্তব্য, চটেছেন অভিনেতার ভক্তরা

Share

জিতের নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ আগামী ১৪ আগস্ট মুক্তির কথা রয়েছে। সিনেমার প্রচারণায় দেবের মার্কেটিং কৌশল নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন জিৎ। তার বক্তব্যে দেবের ভক্তদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন।

 

এক সাক্ষাৎকারে জিৎ বলেন, বিভিন্ন জায়গায় গিয়ে দেব যেভাবে সিনেমার প্রচার করেন, তা তার ভালো লাগে এবং এটি দেবের শক্তির জায়গা। তবে নিজে এভাবে প্রচারে বিশ্বাসী নন বলে জানান তিনি।

 

জিতের মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেবের ভক্তদের অনেকে তার সমালোচনা করেন। কেউ দেবের প্রচারণার প্রশংসা করেছেন, আবার কেউ জিতের সিনেমা নিয়েও কটাক্ষ করেছেন।

 

চট্টগ্রামের বিপ্লবী অনন্ত সিংকে ঘিরে নির্মিত হয়েছে ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। এতে অনন্ত সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন জিৎ। ছবিটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু।