হাসপাতালে ‘বালিকা বঁধু, স্ত্রীর জন্য দোয়া চাইলেন স্বামী

Share

‘বালিকা বধূ’র ছোট আনন্দী চরিত্রে জনপ্রিয় অভিনেত্রী অভিকা গোর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কয়েক দিন ধরে ১০৩-১০৪ ডিগ্রি জ্বরে ভোগার পর পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে।

 

অভিকার স্বামী মিলিন্দ চন্দওয়ানি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও শেয়ার করে জানান, টানা পাঁচ দিন জ্বরে ভুগেও অভিনেত্রী কাজ চালিয়ে গেছেন। একপর্যায়ে তিনি ঠিকমতো হাঁটতে ও খেতে পারছিলেন না। অসুস্থ অবস্থাতেই দিল্লিতে বিজ্ঞাপনের শুটিং শেষ করে মুম্বাই ফেরার পথে ডেঙ্গুর রিপোর্ট হাতে পান তিনি।

 

মিলিন্দ জানান, তিনি অভিকাকে কাজ পিছিয়ে দেওয়ার পরামর্শ দিলেও অন্যদের সময় ও নির্মাতাদের ক্ষতির কথা ভেবে অভিনেত্রী কাজ শেষ করেন। অভিকার নতুন গান ‘বুখার’ মুক্তির সময়ও তিনি হাসপাতালে ছিলেন। ভিডিওর মাধ্যমে স্ত্রীর দ্রুত সুস্থতার জন্য ভক্তদের কাছে শুভকামনা চেয়েছেন মিলিন্দ।