সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা

Share

সালমান শাহ ও শাবনূরের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন রয়েছে। এবার এ বিষয়ে মুখ খুলেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। তাঁর দাবি, শাবনূরের সঙ্গে সালমানের কোনো প্রেমের সম্পর্ক ছিল না; বরং তাকে ছোট বোনের মতোই স্নেহ করতেন সালমান।

 

নীলা চৌধুরীর মতে, শাবনূর সালমানের ওপর অনেকটাই নির্ভরশীল ছিলেন এবং সালমানও তাকে সহযোগিতা করতেন। তবে শাবনূর বরাবরই প্রেমের গুঞ্জন অস্বীকার করে সালমানকে ভাইয়ের মতো সম্মান করার কথা জানিয়েছেন। তিন দশক পরও জনপ্রিয় এই জুটির সম্পর্ক নিয়ে আলোচনা থামেনি।