আল্লু অর্জুনকে ঘিরে ভক্তদের ঢল, মনে পড়ল একা হেঁটে যাওয়ার দিনগুলো

Share

বিশাখাপত্তনমে ‘এএএ সিনেমাস’-এর উদ্বোধনে গিয়ে ভক্তদের ব্যাপক উচ্ছ্বাসের মুখে পড়েন আল্লু অর্জুন। তাকে একনজর দেখতে বিপুলসংখ্যক ভক্ত গাড়ি ঘিরে ধরেন। পরে সানরুফ দিয়ে বের হয়ে তাদের হাত নেড়ে অভিবাদন জানান অভিনেতা।

 

অনুষ্ঠানে বিশাখাপত্তনমের সঙ্গে নিজের পুরোনো সম্পর্কের কথা স্মরণ করে আল্লু বলেন, একসময় এই শহরের রাস্তায় একা হাঁটলেও কেউ তাকে চিনত না। অথচ এখন ভক্তদের ভালোবাসায় সেখানে আগের মতো স্বাধীনভাবে হাঁটাও সম্ভব হয় না। ক্যারিয়ারের শুরুর দিনের সেই স্মৃতি আজও তাকে আবেগাপ্লুত করে।