থাইল্যান্ডে দূর্ঘটনায় আহত খায়রুল বাসার, জানালেন ‘আমি ঠিকঠাক আছি’

Share

থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে স্কুটি দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা খায়রুল বাসার। কোলান দ্বীপে পাহাড় থেকে নামার সময় স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে বুকে ও হাঁটুতে আঘাত পান তিনি। চিকিৎসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে খায়রুল বাসার জানান, ‘আমি ঠিকঠাক আছি’ এবং বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। একই ঘটনায় চিত্রগ্রাহক মেহেদী রনিও আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে কয়েক দিনের শুটিং বাতিল করা হয়েছে।