দেশীয় সংগীতশিল্পীদের মধ্যে ইউটিউবে এককভাবে প্রথম ৩০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক অর্জন করেছেন জনপ্রিয় গায়ক মনির খান। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে এ সাফল্য উদযাপন করা হয়। ভক্ত-শ্রোতা ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মনির খান বলেন, এই অর্জন তাকে আরও ভালো গান উপহার দিতে অনুপ্রাণিত করবে। ২০১৬ সালে যাত্রা শুরু করা তার ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত ৯৪৮টি ভিডিও প্রকাশ হয়েছে, যার মোট ভিউ ১০৪ কোটির বেশি।