ভারতে প্রায় এক দশক ধরে পাকিস্তানি শিল্পীদের গান গাওয়া নিষিদ্ধ হলেও ভারতীয় ভক্তরা এখনও ভিপিএন ব্যবহার করে তার গান শোনেন বলে জানিয়েছেন আতিফ আসলাম। এক টকশোতে তিনি বলেন, ভারতীয় ভক্তদের মিস করলেও সেখানে কাজ করার সুযোগটি মিস করেন না। বরং নিষেধাজ্ঞা তাকে স্বাধীনভাবে গান তৈরি ও নিজেকে নতুনভাবে আবিষ্কারের সুযোগ দিয়েছে। যারা তাকে নিষিদ্ধ করেছিলেন, তাদেরও এ কারণে ধন্যবাদ জানান তিনি।