ইমরান-পড়শীর গানে ১০০ মিলিয়ন ভিউ

Share

২০১৭ সালে ইমরান মাহমুদুল ও সাবরিনা পড়শীর দ্বৈত কণ্ঠে প্রকাশিত ‘জনম জনম’ গানটি ইউটিউবে ১০০ মিলিয়ন বা ১০ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে।

 

শুক্রবার সামাজিক মাধ্যমে এ সুখবর জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ইমরান। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন ইমরান। এটি ছিল ইমরান-পড়শী জুটির প্রথম ডুয়েট গান।

 

সময় ও প্রযুক্তির পরিবর্তনের পরও গানটি শ্রোতাদের ভালোবাসা পাচ্ছে উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান ইমরান। গানটির এমন সাফল্যে ভক্তরাও পুরোনো স্মৃতি ভাগ করে শুভেচ্ছা জানিয়েছেন।