রোমের কনসার্টে বাচ্চুর স্মৃতি, একাকিত্বের কথা জানালেন জেমস

Share

দীর্ঘ ১২ বছর পর ইতালির রাজধানী রোমে কনসার্ট করতে যাচ্ছেন জনপ্রিয় রকশিল্পী নগরবাউল জেমস। আগামী ১৬ আগস্টের এই আয়োজনটি আরও বিশেষ, কারণ দিনটি প্রয়াত রকশিল্পী আইয়ুব বাচ্চুর জন্মদিন।

 

কনসার্ট উপলক্ষে সংবাদ সম্মেলনে বাচ্চুর সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব ও কাজের স্মৃতিচারণা করেন জেমস। বন্ধুকে হারানোর শূন্যতার কথা জানিয়ে তিনি বলেন, ‘উনি চলে যাওয়ার পর খুব একা লাগে।’ তবে এ বিষয়ে বিস্তারিত কথা বলতে চাননি তিনি।

 

রোমে প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসায় মুগ্ধ জেমস বলেন, সেখানে বিপুলসংখ্যক বাংলাদেশিকে দেখে তার মনে হয়েছে, তিনি যেন ইতালিতে নয়, বাংলাদেশের কোনো হোটেলে বসে আছেন। এবারের কনসার্ট ঘিরে প্রবাসীদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।