প্রেমিককে ভিডিও কলে রেখে নিজেকে শেষ করেন রিধি, দাবি পরিবারের

Share

অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। পরিবারের দাবি, শনিবার ভোরে কথিত প্রেমিকের সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর ওই ব্যক্তিকে ভিডিও কলে রেখেই রিধি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

 

ভাটারা থানা পুলিশ জানিয়েছে, রিধির মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। একই সঙ্গে তার কথিত প্রেমিকের সঙ্গে সম্পর্ক ও মৃত্যুর আগে কী ঘটেছিল, সেসব বিষয়ও খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলার প্রক্রিয়াও চলছে।