অভিনেত্রী রিধির আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেফতার

Share

অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) রিধির বসুন্ধরার বাসা থেকেই তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ভাটারা থানা পুলিশ।

 

রিধির মা বাদী হয়ে মামলাটি করেন। পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার দিন হাসিবুর রিধির বাসায় এসেছিলেন। পরে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এদিকে রিধির মৃত্যুর সময় তিনি প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও এর পেছনের পরিস্থিতি ও মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।