ডনের পর সামিরা ও আজিজকে গ্রেফতারের দাবি সালমান শাহ ভক্তদের

Share

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তারের পর দ্রুত তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছেন প্রয়াত নায়কের ভক্তরা। শনিবার (১৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে তারা দীর্ঘদিনের অমীমাংসিত মৃত্যুর রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

 

মানববন্ধন থেকে গ্রেপ্তার হওয়া ডনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য বের করার পাশাপাশি মামলায় অভিযুক্ত সামিরা, আজিজ মোহাম্মদ ভাই, রিজভী, লুসিসহ অন্যদের দ্রুত আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদের দাবি ওঠে। ভক্তদের প্রত্যাশা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এবার সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচিত হবে।