দলবদল নিয়ে মুখ খুলে হুগলির সাংসদ রচনা ব্যানার্জি জানিয়েছেন, তৃণমূল নির্বাচনে জয়ী হলে তিনি দল ছাড়তেন না। তবে দলটি নির্বাচনে হেরে যাওয়ার পর এলাকার মানুষের জন্য কাজ করতে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
রচনার দাবি, তৃণমূলে থাকাকালে কাজ করতে নানা সমস্যার মুখে পড়তে হয়েছিল। এখন সাংসদ হিসেবে বাকি মেয়াদে এলাকার উন্নয়ন ও মানুষের জন্য কাজ করাই তার প্রধান লক্ষ্য।
নিজের বিতর্কিত ‘আরবানা’ মন্তব্য নিয়েও রচনা বলেন, ওই কথা না বললেই ভালো হতো। একজন সাংসদের সমালোচনার জবাব দিতে গিয়ে তিনি মন্তব্যটি করেছিলেন বলেও জানান।