গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ

গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ

Share

কিংবদন্তি গায়ক, গিটারিস্ট ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চুর ৬৪তম জন্মদিন আজ। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামের পটিয়ায় জন্ম নেওয়া এই শিল্পী ছোটবেলা থেকেই গিটারের প্রতি আকৃষ্ট ছিলেন।

 

১৯৭৭ সালে সংগীতজীবন শুরু করে ফিলিংস ও সোলসের সঙ্গে কাজ করেন তিনি। ১৯৯১ সালে গড়ে তোলেন নিজের ব্যান্ড এলআরবি। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান ও অ্যালবাম উপহার দিয়ে বাংলা সংগীতে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন আইয়ুব বাচ্চু।

 

২০১৮ সালের ১৮ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান এই কিংবদন্তি। মৃত্যুর পরও তার গান ও গিটারের সুরে অগণিত ভক্তের হৃদয়ে বেঁচে আছেন তিনি।