পূর্ণিমার ছবিতে মুগ্ধ নেটিজেন, ‘বাবার পর এখন আমার ক্রাশ!’

Share

চিত্রনায়িকা পূর্ণিমার নতুন ছবি ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে প্রশংসার ঝড়। বেগুনি রঙের সিল্ক শাড়িতে রাজকীয় সাজে তোলা ছবিতে তাকে দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা। হালকা মেকআপ, কোঁকড়ানো চুল আর স্নিগ্ধ হাসিতে তার সৌন্দর্য নজর কেড়েছে নেটিজেনদের।

 

ছবি প্রকাশের পর কমেন্টে ভক্তরা নানা মন্তব্য করছেন। কেউ লিখেছেন, ‘আমার বাবার ক্রাশ ছিলেন, এখন উনি আমার ক্রাশ!’ আবার কেউ মন্তব্য করেছেন, পূর্ণিমার কাছে বয়স যেন শুধুই একটি সংখ্যা। তার নতুন লুক দেখে অনেকেই তাকে এখনও ২২ বছরের তরুণীর সঙ্গে তুলনা করেছেন।