এফডিসিতে আমার মরদেহ নিয়ে মায়াকান্নার সুযোগ দেব না

Share

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শবনমের ৮১তম জন্মদিন আজ। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিলেও ‘আম্মাজান’ ছিল তাঁর সর্বশেষ চলচ্চিত্র। এরপর আর সিনেমায় ফেরেননি, এমনকি এফডিসি বা স্টুডিওতেও পা রাখেননি।

 

চলচ্চিত্র অঙ্গনের বর্তমান পরিবেশ নিয়ে দীর্ঘদিনের অভিমান রয়েছে শবনমের। সেই ক্ষোভ থেকেই মৃত্যুর পর তাঁর মরদেহ এফডিসিতে না নেওয়ার স্পষ্ট নির্দেশ দিয়ে রেখেছেন তিনি। এফডিসিতে মরদেহ নিয়ে ফুল দেওয়া কিংবা আনুষ্ঠানিক শোক প্রকাশকে তিনি লোকদেখানো ‘মায়াকান্না’ হিসেবে দেখতে চান না। বর্তমানে চলচ্চিত্রের কোলাহল থেকে দূরে নিজের মতো করেই জীবন কাটাচ্ছেন এই বর্ষীয়ান অভিনেত্রী।