আশা ভোঁসলেকে স্মরণে রহমান, পাশে শাহরুখ

Share

প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে স্মরণে বিশেষ মিউজিক্যাল প্রজেক্ট তৈরি করছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। এতে তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন বলিউড তারকা শাহরুখ খান।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে রহমান জানান, আশার স্মরণে নির্মিত মিউজিক ভিডিওতে শাহরুখের অংশগ্রহণ প্রজেক্টটিকে আরও বিশেষ করে তুলেছে। জানা গেছে, প্রকল্পটির পরিকল্পনা আশা ভোঁসলে জীবিত থাকতেই করা হয়েছিল।

 

গানটিতে শাহরুখের পাশাপাশি ভারতের শীর্ষ সংগীতশিল্পীরাও কণ্ঠ দিয়েছেন। থাকছে আশা ভোঁসলের নিজের কণ্ঠে রেকর্ড করা কিছু অংশও। খুব শিগগিরই পুরো গানটি প্রকাশের কথা রয়েছে।