বিয়ের গুঞ্জনে ক্ষুব্ধ পূজা চেরি, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

Share

বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে বিভ্রান্তিকর খবর প্রকাশে ক্ষোভ জানিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি। সোমবার রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, এখনো তার বিয়ে হয়নি। পারিবারিকভাবে বিয়ে ঠিক হলেও আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে নিজেই সবাইকে জানাবেন।

 

ভিত্তিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে পূজা বলেন, তার নীরবতার সুযোগ নিয়ে অসত্য তথ্য প্রচার করা হলে নিজের আইনি অধিকার রক্ষায় পদক্ষেপ নিতে বাধ্য হবেন। পাশাপাশি গণমাধ্যমকে যাচাই করা ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের অনুরোধ করেন তিনি।