আইয়ুব বাচ্চুর ‘উত্তরাধিকার’-এর দুই গান ঘিরে শ্রোতাদের মিশ্র প্রতিক্রিয়া

Share

আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হচ্ছে বিশেষ অ্যালবাম ‘উত্তরাধিকার’। এরই মধ্যে অ্যালবামের ‘রুপালি গিটার’ ও ‘কষ্ট পেতে ভালোবাসি’ গান দুটি প্রকাশ পেয়েছে। নতুন সংগীতায়োজনে গান দুটি শ্রোতাদের মাঝে তৈরি করেছে মিশ্র প্রতিক্রিয়া।

 

বাপ্পা মজুমদারের কণ্ঠে ‘রুপালি গিটার’ প্রশংসা পেলেও কানিজ সুবর্ণার গাওয়া ‘কষ্ট পেতে ভালোবাসি’ নিয়ে শ্রোতারা বিভক্ত। কেউ তার গায়কী ও নতুন আয়োজনের প্রশংসা করেছেন, আবার কেউ মূল গানের সঙ্গে তুলনা করে সমালোচনা করেছেন। তবে আইয়ুব বাচ্চুর স্মৃতি ধরে রাখার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তার ভক্তরা।