ক্যারিয়ারের শুরুতে ‘লিপটন তাজা চা’র বিজ্ঞাপনে কাজ করে জীবনের প্রথম পারিশ্রমিক পান অভিনেত্রী দীপা খন্দকার। সেই সময় ২০ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। প্রথম উপার্জনের টাকা নিজের জন্য খরচ না করে পরিবারের সদস্য, বন্ধু ও স্কুলের সহপাঠীদের জন্য উপহার কিনেছিলেন এই অভিনেত্রী। দীর্ঘ অভিনয়জীবনের সেই স্মৃতি এখনো তার কাছে বিশেষ হয়ে আছে।