রঙ-তুলিতে সম্প্রীতি ও স্বাধীনতা, পুরস্কার পেল ১২ ক্ষুদে শিল্পী

Share

শিশু-কিশোরদের রঙ-তুলিতে ফুটে উঠেছে দেশপ্রেম, স্বাধীনতা, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন। নতুন প্রজন্মের মধ্যে এসব মূল্যবোধ ছড়িয়ে দিতে রাজধানীর ধানমণ্ডির নজরুল ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে ‘সম্প্রীতি ও স্বাধীনতা’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। তিনটি বিভাগে আয়োজিত এ প্রতিযোগিতায় সেরা ১২ ক্ষুদে শিল্পীকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সবাইকে দেওয়া হয়েছে সনদপত্র। আয়োজকদের মতে, শিল্পচর্চার মাধ্যমে শিশুদের মধ্যে দেশ, ইতিহাস ও মানুষের প্রতি ভালোবাসা এবং পারস্পরিক সৌহার্দ্য গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।