মক্কায় ভিড়ের চাপে আতঙ্কিত রাখি, সামলাতে হিমশিম

Share

মক্কায় প্রার্থনার আসন বিতরণ করতে গিয়ে বিপুল মানুষের ভিড়ে পড়ে আতঙ্কিত হয়ে পড়েন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আসন নিতে তাকে ঘিরে ধরেন অনেকে। ধাক্কাধাক্কির একপর্যায়ে ভয় পেয়ে প্রার্থনা করতে দেখা যায় তাকে।পরে দোকানে যাওয়ার সময়ও অনেকে তাকে অনুসরণ করেন। কয়েকজন তার পোশাক ধরে টানাটানি করেন বলেও ভিডিওতে দেখা যায়। মক্কা সফরে ‘রাখি ফাতিমা’ নাম ব্যবহার করছেন অভিনেত্রী। নেপালের বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষসহ শিশু, প্রবীণ ও পশুপাখির জন্যও প্রার্থনা করেছেন তিনি।