অসুস্থ হয়ে হাসপাতালে ঊর্ফী জাভেদ

Share

হাতে স্যালাইন, হাসপাতালের বিছানায় ঊর্ফী জাভেদের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা। একটি পোস্টে মজার ছলে হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানালেও কেন হাসপাতালে ভর্তি হয়েছেন, তা স্পষ্ট করেননি তিনি। অপারেশন থিয়েটারে অজ্ঞান হওয়ার অভিজ্ঞতাও শেয়ার করেছেন ঊর্ফী। তবে তার অসুস্থতার কারণ এখনো জানা যায়নি।